সুপর্ণা দে, ২৯.০১.২৪ সময়ঃ ১২.০০
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ সংক্রান্তির পর থেকেই ঝোড়ো ব্যাটিং শীতের৷ তবে মাঘেই শীতের বিদায় হয়ে যেতে পারে। তার জেরেই হাল্কা শীত লাগছে। দিনের তাপমাত্রাও বাড়বে। এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ চন্দ্র দাস৷ এই মুহূর্তে রাজ্যে উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকছে। ফলে দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরের উপর একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের সমুদ্র নিকটবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার পশ্চিমের জেলাগুলিতে মনোরম ঠান্ডা আবহাওয়া থাকছে। দার্জিলিংয়ে প্রত্যেকদিনই বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকছে। মালদা, দুই দিনাজপুর, কোচবিহার, শিলিগুড়িতেও কুয়াশার দাপট চলবে। সেখানে ঠান্ডার আমেজ অনুভূত হবে৷
