Jhargram: ২৬ জানুয়ারিতে বাড়তি সতর্কতা ঝাড়গ্রাম জুড়ে


সুপর্ণা দে, ২৫.০১.২৪ সময়ঃ ০৪.১৩

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ৭৪ তম সাধারণতন্ত্র দিবস ঘিরে চরম সতর্কতা ঝাড়গ্রাম জেলা জুড়ে। রেল, রাস্তা, সীমান্ত সমস্ত এলাকাতেই নজরদারি বাড়ানো হয়েছে। চলছে তাল্লশি অভিযান। উল্লেখ্য, বুধবারই ঝাড়গ্রামের একাধিক জায়গায় মাওবাদীদের নাম করা পোষ্টার উদ্ধার করে পুলিশ। যদিও পুলিশ সূত্রে বলা হয়েছে এগুলো ভুয়ো পোষ্টার। তারপরও গোটা জঙ্গল মহল জুড়েই চরম নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে। রেল যেহেতু ‘সফট টার্গেট’ এবং খড়গপুর থেকে টাটা সেকশনে দীর্ঘ পথ মাও অধ্যুষিত এলাকার মধ্যে পড়ে তাই ঝাড়গ্রামের একাধিক রেলস্টেশনে, লাইনে, ট্রেনে স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি। সিআরপিএফ, এবং জেলা পুলিশ এরিয়া ডমিনেশন এবং সীমান্ত লাগোয়া এলাকা সিল করে তল্লাশি অভিযান চালাচ্ছে। গত মাসেই মাওবাদী শীর্ষ নেতা কিশোর দে-কে পুরুলিয়া থেকে গ্রেপ্তার করেছে এসটিএফ। তাই মাওবাদী কর্যকলাপ যে এলাকায় আছে এটা নিশ্চিত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *