Rahul Gandhi: সফর কাটছাঁট, কোচবিহার থেকে দিল্লির উদ্দেশে রওনা রাহুলের


সুপর্ণা দে, ২৫.০১.২৪ সময়ঃ ০৩.৪৩

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বাংলায় “ভারত জোড়ো ন্যায় যাত্রা”র মাঝেই সভা বাতিল করে দিল্লির উদ্দেশে রওনা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ আসাম সীমানা পার করে উত্তরবঙ্গের কোচবিহারে বক্সিরহাটে পৌঁছন রাহুল। তাঁকে স্বাগত জানান কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বক্সিরহাটে জনসভা করেই তড়িঘড়ি করে দিল্লির উদ্দেশে রওনা দেন রাহুল।
এদিন খাগড়াবাড়ি থেকে গাড়িতে হাসিমারা পৌঁছন রাহুল। হাসিমারা থেকে বাগডোগরা হয়ে দিল্লিতে পাড়ি দেন কংগ্রেস নেতা। দলীয় সূত্রে খবর, ২৮ জানুয়ারি ফের বাংলায় যোগ দেবেন রাহুল গান্ধী। কী কারণে হঠাৎ সভা বাতিল করে দিল্লি গেলেন রাহুল, তা জানা যায়নি।
বৃহস্পতিবারেই খাগড়াবাড়ি, ঘোকসাডাঙা, ফালাকাটায় রাহুলের জনসভা ছিল। তিনটি সভা বাতিল করেই দিল্লির উদ্দেশে বেরিয়ে পড়েন তিনি।

বলা বাহুল্য, গতকালই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানে সভা করতে যাওয়ার আগে ডুমুরজোলা হেলিপ্যাড থেকে বলেন বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, এছাড়াও তিনি একলা চলো নীতির উল্লেখ করেন। তারপর দিনই রাজ্যে রাহুল গান্ধী এলেন এবং সভা বাতিল করে চলেও গেলেন, যা নিয়ে চলছে বিস্তর আলোচনা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *