Debraj Chakraborty: ফের CBI দফতরে এলেন অদিতি মুন্সীর স্বামী


সুপর্ণা দে, ২৫.০১.২৪ সময়ঃ ১২.১৭

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার সকালে নিজাম প্যালেসে এলেন অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তার। সেই মামলায় তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। জানা গিয়েছে, ২৪ ঘণ্টা আগে তাকে হাজিরা দেওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছিলো।

উল্লেখ্য, এদিন দেবরাজ চক্রবর্তী ছাড়াও আরও এক কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকেও তলব করা হয়েছিলো। তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।

প্রসঙ্গত, নির্ধারিত সময়ের আগেই এদিন নিজাম প্যালেসে পৌঁছে যান দেবরাজ চক্রবর্তী। দফতরে প্রবেশ করার আগে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “২৪ ঘণ্টার কম সময় দেওয়া হয়, এটাই খারাপ লাগে। আমাদের অনেক কাজ থাকে, সেগুলো ফেলে আসতে হয়।” এছাড়াও তদন্তের কাজে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন দেবরাজ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *