সুপর্ণা দে, ২৪.০১.২৪ সময়ঃ ০৫.০১
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বর্ধমানে প্রশাসনিক বৈঠক শেষে সড়কপথে ফেরার পথে আহত হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, গাড়িতে তিনি বসেছিলেন সামনের সিটে। জিটি রোডের ওঠার মুখে আচমকাই ব্রেক কষেন চালক। তাতে প্রবল ঝাঁকুনিতে উইন্ড স্ক্রিনে মাথা ঢুকে যায় মমতার।
উল্লেখ্য, এর আগে তিনি হেলিকপ্টার থেকে নামার সময় পায়ে চোট পান, স্পেন থেকে ফেরার সময়ও তিনি সেই ব্যাথা পায়ে চোট পান। অনেক দিন বিশ্রামে ছিলেন, তারপর ফের চোট।
