Panademic alert: ফের জেগে উঠছে জোম্বি ভাইরাস!


সুপর্ণা দে, ২৪.০১.২৪ সময়ঃ ০৩.১৮

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ করোনা আতঙ্কর রেশ কাটতে কাটতেই ফের শুরু আক্রমনের দাপট। প্রায় ৫০ বছর পর জেগে উঠল জোম্বি ভাইরাস। বিশেষজ্ঞরা এর জন্য দায়ী করেছেন জলবায়ুর পরিবর্তনকে। তারা জানাচ্ছেন, যেভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, তার ফলে উত্তর মেরু থেকে আন্টার্কটিকার বরফ গলতে শুরু করেছে। আর এই বরফের নীচেই চাপা রয়েছে সংক্রামক জোম্বি ভাইরাস।

সাইবেরিয়ার বিজ্ঞানী দল ২০১৪ সালেই জোম্বি ভাইরাসের স্ট্রেনের হদিশ পেয়েছেন। এটি ৪৮ হাজার ৫০০ বছরের পুরানো ভাইরাস। বরফের নীচেই চাপা রয়েছে।

জোম্বি ভাইরাসের সংক্রমণ নিয়ে সতর্কবার্তা দিয়ে অ্যাক্স মার্সেইলি ইউনিভার্সিটির গবেষক জিন মাইকেল ক্লেভারি জানান, মহামারি ছড়াতে পারে জোম্বি ভাইরাস। প্রথমে দক্ষিণাঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব হবে, তারপর এটি উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়বে। যেভাবে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়েছিল, সেই একইভাবে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে সফর করলে এক ব্যক্তির থেকে অন্যের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়বে। এটা খুবই ঝুঁকিপূর্ণ বলেও জানিয়েছেন তিনি।

জোম্বি ভাইরাসে আক্রান্ত হলে ঠিক কেমন রোগ হবে বা উপসর্গ কী হবে, সে ব্যাপারে এখনই স্পষ্ট করে বলতে পারছেন না বিশেষজ্ঞরা। তবে পোলিওর মতো অসুখ হতে পারে বলে তাঁদের আশঙ্কা। স্বাভাবিকভাবেই করোনার থেকেও মারাত্মক হতে পারে জোম্বি ভাইরাস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *