Ayodhya Ram Mandir: অযোধ্যায় তৈরি হচ্ছে আরও ১৩ মন্দির


সুপর্ণা দে, ২৪.০১.২৪ সময়ঃ ০২.৪০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে আরও ১৩টি মন্দির তৈরীর কথা ঘোষণা করলেন, ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গৌরভ গিরি। তিনি বলেন, অযোধ্যাকে গ্লোবাল স্পিরিট্যুয়াল ট্যুরিস্ট হাব হিসেবে গড়ে তুলতে মন্দির চত্বরের ভেতরে ও বাইরে মোট ১৩ মন্দির গড় তোলা হবে। এর মধ্যে মন্দির কমপ্লেক্সের মধ্যে তৈরি করা হবে ৬টি মন্দির এবং বাইরে তৈরি করা হবে ৭টি মন্দির। আপাতত মন্দিরের তৃতীয় তলের কাজ চলছে। ধীরে ধীরে মন্দিরের শিখর, মূল গম্বুজ তৈরি করা হবে। তিনি বলেন, গণপতি, শিব, সূর্য, দেবী জগদম্বার মন্দির তৈরি হবে। ওই চার মন্দির হবে রাম মন্দির চত্বরের চার কোণে। পাশাপাশি শ্রীরামের ভক্ত হনুমানের মূর্তি হবে মন্দিরে ক্যাম্পাসে। বর্তমানে যে জায়গাটিকে বলা হয় সীতার রান্না ঘর, সেখানে তৈরি হবে অন্নপূর্ণার মন্দির। প্রসঙ্গত, রাম লালার প্রাণ প্রতিষ্ঠার পর থেকে সেখানে চলছে জন সুনামী। বাধ্য হয়েই বন্ধ করে দিতে হয় মন্দিরের দরজা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *