prl dust- ধূলো ঝড়ে ভূগছে পুরুলিয়ার ১৫টি গ্রামের বাসিন্দা


সুপর্ণা দে, ২৪.০১.২৪ সময়ঃ ০১.৪৫

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ধূলো ঝড়ে নাজেহাল পুরুলিয়ার বেলকুঁড়ি-ছররা সড়কের কুলটাঁড় মোড়ের বাসিন্দারা। প্রায় ১৫ কিলোমিটার রাস্তা সারাই হচ্ছিলো। তাঁদের অভিযোগ, রাস্তা তৈরী হতে হতে বন্ধ হয়ে গিয়েছে। তারপর থেকে ধূলোময় হয়ে রয়েছে গোটা এলাকা। এই রাস্তাটি ১৫টি গ্রামের বাসিন্দা ব্যবহার করে থাকেন। স্কুল, কলেজ, অফিস, হাসপাতাল, বাজার যাওয়ার জন্য এই রাস্তাটাই ব্যবহার করেন। তার ওপরে রাস্তাটা বেহাল হয়ে পড়ে আছে। আবার ধূলোর জন্য দৃশ্যমানতা কমে গিয়েছে। আবার রাস্তা এবড়ো খেবড়ো থাকায় দুর্ঘটনাও ঘটছে।

এ বিষয়ে বারবার গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের। অবিলম্বে তারা রাস্তা মেরামতের দাবি জানিয়েছে। এনিয়ে তারা কুলটাঁড় মোড় অবরোধও করে। পুরুলিয়া মফঃস্বল থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *