Shoaib Malik marries- সানা জাভেদকে বিয়ের ছবি শেয়ার শোয়েব মালিকের!


সুপর্ণা দে, ২০.০১.২৪ সময়ঃ ০২.১১

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বেশ কয়েক দিন ধরেই গুঞ্জন চলছলো ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে পাক ক্রিকেট তারকা শোয়েব মালিকের। তারই মধ্যে নিজের সোস্যাল সাইটে বিয়ের ছবি পোস্ট করলেন শোয়েব মালিক। পাত্রী পাকিস্তানী অভিনেত্রী সানা জাভেদ। ছবি পোস্ট করে শোয়েব মালিক ক্যাপশনে লেখেন, “And we created you in pairs”, বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, “এবং আমরা তুমি হলাম জুটিতে।” ১৮ জানুয়ারি করাচিতে যুগল বিয়ে করে বলে পাক ক্রিকেটারের পরিবার সূত্রে খবর। বিয়ের পর সানা জাভেদ সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলের নাম বদলে রেখেছেন সানা শোয়েব মালিক। বেশ কিছুদিন ধরেইতাদের ডেটিং এর খবর ছিলো।

২০১০ সালে হায়দরাবাদে বিয়ে করেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। পরে পাকিস্তানের শিয়ালকোটে হয় ওয়ালিমা অনুষ্ঠান। এরপর ২০১৮ সালে মালিক ও মির্জার ছেলে ইজহানের জন্ম হয়। তবে তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ বা ডিভোর্সের ঘোষণাও করেননি। তবে কয়েকদিন আগে সানিয়া মির্জা নিজের সোস্যাল হ্যান্ডেলে লেখেন , ‘বিয়ে কঠিন, ডিভোর্স কঠিন। কঠিনটাই বেছে নিন। স্থূলতা কঠিন, ফিট কঠিন। কঠিনটাই বেছে নিন। ধারে থাকা কঠিন, আর্থিক শৃঙ্খলাও কঠিন। কঠিনটাই বেছে নিন। যোগাযোগ কঠিন। যোগাযোগ না করা কঠিন। কঠিনটাই বেছে নিন। জীবন কখনওই সহজ হবে না। এটা সবসময় কঠিন হবে। তবে আমরা কঠিনটাই বেছে নিতে পারি। বুদ্ধি করে বাছাই করুন।’ 

প্রসঙ্গত, সানিয়ার আগে আয়েশা সিদ্দিকি নামে এক মহিলাকে শোয়েব মালিক বিয়ে করেছিলেন বলে খবর সামনে আসে। যদিও তা নিয়ে অনেক তর্ক-বিতর্ক রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *