সুপর্ণা দে, ১৯.০১.২৪ সময়ঃ ০৪.৩৫
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ মহকুমা হিসেবে স্বীকৃতি পেল ধূপগুড়ি। শুক্রবার নবান্ন থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হল। এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই আবির খেলায় মাতলেন সেখানকার বাসিন্দারা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি ধূপগুড়ির মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করতে পেরেছে মা-মাটি-মানুষের সরকার। উপনির্বাচনের ফলাফল ঘোষণার পরই ধূপগুড়িকে একটি মহকুমায় উন্নীত করার উদ্যোগ শুরু হয়েছিল। ১২ অক্টোবর আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত করেছিলাম যে প্রস্তাবটি পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হয়েছে।’

