সুপর্ণা দে, ১৯.০১.২৪ সময়ঃ ০৩.৫৩
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বিলকিস কাণ্ডে অভিযুক্তরা ফের ধাক্কা খেলো সুপ্রিম কোর্টে। এই ঘটনায় দোষী ১১ জন আত্মসমর্পণের জন্য সময় চেয়েছিলো কিন্তু তা খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট। এনিয়ে আদালত জানায়, সময় চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। চলতি মাসের ৮ তারিখ এই কাণ্ডে অভিযুক্তদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দেয় শীর্ষ আদালত। সেই রায়ের পর দোষীরা আত্মসমর্পণের জন্য সময় চেয়েছিলো। শুক্রবার তা খারিজ করে দিলো আদালত।
উল্লেখ্য, ২০০২ সালে গুজরাত দাঙ্গার সময় বিলকিস বানোর গণধর্ষণ এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যা মামলায় ১১ অভিযুক্তের গুজরাট সরকারের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিলেন সমাজসেবি, মহিলা সাংসদ এবং সাংবাদিকরা। সেখানেই বলা হয়, গুজরাত সরকার দোষীদের মুক্তি দিতে পারে না।
