সুপর্ণা দে, ১৯.০১.২৪ সময়ঃ ১০.০৩
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কথায় আছে, মাঘের শীত বাঘের গায়ে। সেটাই যেন সত্যি হল। মাঘের শুরুতেই কনকনে ঠান্ডায় কাবু রাজ্যবাসী। রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি ত্বরান্বিত করল ঠাণ্ডাকে। সব মিলিয়ে জবুথবু অবস্থা। সকাল থেকেই ঘন কুয়াশায় মোড়া ছিলো রাজ্য। তবে নতুন করে বৃষ্টির কোনো পূর্বাভাস দেয় নি হাওয়া অফিস। তবে আগামী ২-৩ দিনে নামবে তাপমাত্রার পারদ। দার্জিলিং, কালিম্পং এ জারি থাকবে তুষারপাত। উত্তরবঙ্গে কনকনে শীত বজায় থাকবে। শহর কলকাতার তাপমাত্রা ১১-১২-র ঘরে ঘোরাফেরা করবে। তবে বৃষ্টির কারনে ঠাণ্ডাকে আরও বেশ কয়েকদিন উপভোগ করা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
