MADHYAMIK 2024- বদলে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সময় সূচী, জেনে নিন-


সুপর্ণা দে, ১৮.০১.২৪ সময়ঃ ০৫.৩৯

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে সময়সূচিতে বদল। চলতি বছর থেকে দুটি পরীক্ষাই হবে সকাল ১০ থেকে ১ টা পর্যন্ত। ৯.৪৫ মিনিটে প্রশ্নপত্র পাবে পড়ুয়ারা। এনিয়ে জারি করা হল বিজ্ঞপ্তি।

২০২৪ সালে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক। শেষ হবে ১২ ফ্রেরুয়ারি। আর উচ্চমাধ্যমিক শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। এমনটাই ঘোষণা করে দিয়েছেন উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যান।সূচি অপরিবর্তিতই থাকছে, শুধু বদলে যাচ্ছে পরীক্ষার সময়।

এতদিনে মাধ্যমিকের ক্ষেত্রে বেলা ১১.৪৫ মিনিটে প্রশ্নপত্র দেওয়া হত পড়ুয়াদের। পরীক্ষা চলত ১২ থেকে ৩টে পর্যন্ত। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা ছিল দুপুর ১২ থেকে ৩টে ১৫।  কিন্তু এবছর থেকে দুটি পরীক্ষার ক্ষেত্রেই সকাল ৯.৪৫ থেকে প্রশ্নপত্র দেওয়া হবে আর পরীক্ষা চলবে ১০ থেকে ১ পর্যন্ত। তবে কেন আচমকাই সময় বদল? তা অবশ্য জানা যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *