সুপর্ণা দে, ১৮.০১.২০ সুপর্ণা দে, ০৫.২৫
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ রামমন্দিরের উদ্বোধন ঘিরে এখন সাজো সাজো রব অযোধ্যায়। চলছে একের পর এক প্ল্যানিং। এই অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে স্ট্যাম্প প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬টি স্ট্যাম্প প্রকাশ করেছেন তিনি। এই স্ট্যাম্পে রামায়নের মুখ্য চরিত্রগুলি তুলে ধরা হয়েছে। এছাড়াও এখানে পৃথিবীর ৫টি মৌলিক উপাদান আকাশ, বাতাস, জল, আগুন, মাটির কথা রয়েছে। এছাড়াও অযোধ্যা থেকে মাটি, সরযূ নদীর জল, চন্দন কাঠ দিয়ে তৈরী হয়েছে এই স্ট্যাম্প। এই স্ট্যাম্প থেকে চন্দনের গন্ধ পাওয়া যাচ্ছে।
এছাড়াও বিশ্বের ২০টি দেশে রামকে কেন্দ্র করে প্রকাশিত স্ট্যাম্পের একটি সংগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
