PSC CHAIRMAN- পাবলিক সার্ভিস চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে রাজ্যকে কড়া বার্তা রাজ্যপাল


সুপর্ণা দে, ১৮.০১.২৪ সময়ঃ ০৪.৪৯

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আবারও নবান্নকে কড়া বার্তা দিলেন রাজ্যপাল। দ্রুত পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগের নির্দেশ দিলেন তিনি।

রাজভবন সূত্রে খবর, রাজভবনের পিস রুমে একাধিক অভিযোগ এসে জমা পড়েছে। বেশি অভিযোগ জমা পড়েছে চাকরিপ্রার্থীদের থেকে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির অভিযোগে অনেক দিন আগেই অপসারণ করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে। তারপর অনেক দিন হয়ে গেলেও এখনও কাউকে সেই পদে বহাল করা হয়নি। এদিকে নানা কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছে না পাবলিক সার্ভিস কমিশন।

প্রসঙ্গত, এর আগে কলকাতা হাইকোর্টেও এনিয়ে অভিযোগ জমা পড়েছে। এছাড়া যেখানে কমিশনে ৬-৭ জন থাকার কথা। সেখানে রয়েছে ২-৩ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *