গোপাল বিশ্বাস, ১৮.০১.২৪ সময়ঃ ০২.০০
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আনুমানিক তিনশত বছর ধরে চৈতন্য নগরী নবদ্বীপে পুজিত হয় দাড়ুকাঠের নির্মিত প্রভু রামচন্দ্র, লক্ষণ, সীতা, ও হনুমানজি। এই নবদ্বীপেই জন্মেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেখানে পুজিত হন প্রভু শ্রী রামচন্দ্র। এই মন্দিরের নামেই এলাকার নামকরণ হয়েছিল। বর্তমানে এই মন্দির পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশনের দ্বারা স্বীকৃত। এখন প্রত্যহ তিনবেলা পুজো হয়, পঞ্চব্যাঞ্জন দিয়ে ভোগ নিবেদন হয় প্রতিদিন। রামনবমী, সীতা নবমী সহ জন্মাষ্টমী অনুষ্ঠান গুলো মহা ধুম ধাম করেই পালিত হয় এই মন্দিরে। বর্তমানে ভক্তরা যে যা দেয় তা দিয়েই চলে মন্দিরের নিত্য পুজো সহ রক্ষনাবেক্ষন। এখানকার সাধু-সন্তরা আমন্ত্রণ পেয়েছেন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে। অযোধ্যার রাম মন্দিরে এখন রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দিকে নজর রয়েছে গোটা বিশ্ববাসীর। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সমাদর পাবে এ রাজ্যের রাম মন্দির?
