WEST BENGAL WEATHER- কনকনে ঠাণ্ডার মধ্যেই রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা


সুপর্ণা দে, ১৮.০১.২৪ সময়ঃ ১০.০৬

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ রাজ্যজুড়ে বইছে শৈত্য প্রবাহ। তার ওপর মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস যেন শীতকে আরও জোড়ালো করে তুলেছে। দিনভর কুয়াশাচ্ছন্ন পরিবেশ, রোদে দেখা না মেলা-এসব যেন শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে তুলেছে। তবে আগামীকাল পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলী, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে।

উত্তরবঙ্গের তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। সেখানে তুষারপাত চলছে। আনন্দে মেতে উঠেছেন পর্যটকেরা। দিনভর কুয়াশার মোটা চাদরে ঢাকা থাকছে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, আলিপুরদুয়ার। সেখানেও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সমতলেও ঘন কুয়াশার জেরে ব্যহত হয়েছে জনজীবণ। দিনের বেলাতেও লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। ট্রেনের গতিকে শ্লথ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *