সুপর্ণা দে, ১৭.০১.২৪ সময়ঃ ০৪.৫৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে বরফগলা হাওয়া। সব মিলিয়ে জবুথবু জলপাইগুড়িবাসী। আজ সকাল থেকেই চারদিক ঘন কুয়াশায় ঢাকা ছিলো জলপাইগুড়ি। তার সঙ্গে বৃষ্টিতে রাস্তাঘাট ভেজা। একদিকে কুয়াশার দাপট, অন্যদিকে বৃষ্টি, জেলা জুড়ে জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। গত কয়েকদিন ধরেই জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। বুধবার জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৩ ডিগ্রি।
ঠাণ্ডার প্রভাব পড়েছে জনজীবনেও। তেমনভাবে মানুষের দেখা নেই রাস্তায়। হাটবাজার সব ফাঁকা। কোথাও কোনও মানুষজনের দেখা নেই বললেই চলে! কেবলমাত্র চায়ের দোকানগুলোতে ভিড় দেখা গেল।
