সুপর্ণা দে, ১৭.০১.২৪ সময়ঃ ০৪.২১
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ফের জনসংখ্যা কমল চিনে। আজ চিনের জাতীয় পরিসংখ্যান দফতর এই তথ্য প্রকাশ করেছে। বর্তমানে সে দেশের জনসংখ্যা ১৪০ কোটি ৯০ লাখ। গত বছরের তুলনায় ২০ লাখ ৮০ হাজার কম!
জানা গিয়েছে, সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে রেখেছিল চিন। নাগরিকদের ‘এক সন্তান নীতি’ মেনে চলতে বাধ্য করা হয়েছিল। এবার তার ফল ফলছে। যদিও এই নীতি বহুদিন ধরেই সমালোচিত হচ্ছিল। তবে এই নীতির ফলে শিশুজন্ম কমছে, বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, শ্রমশক্তি কমছে। আর এসবের ফলে দেশের আর্থসামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে। তাই সবদিক বিবেচনা করে চিন ২০১৫ সাল থেকেই ওই নীতি থেকে সরে আসে। বিবাহিত দম্পতিদের বেশি বেশি সন্তান নিতে সরকারের তরফে উৎসাহও দেওয়া হয়। ঘোষণা করা হয় নানা রকম আর্থিক প্যাকেজ। কিন্তু এত কিছুর পরেও জন্মহার বাড়াতে পারছে না চিন।
