সুপর্ণা দে, ১৭.০১.২৪ সময়ঃ ০২.৪৩
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সংহতি যাত্রা’র কথা ঘোষণা করেছেন নবান্ন থেকে। তার ২৪ ঘণ্টাও কাটল না। তার মধ্যেই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের বিরোধীতা করে হাইকোর্টের দারস্থ হলেন শুভেন্দু অধিকারী। এনিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি। চলতি মাসের ২২ তারিখ অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হবে। আর সেদিনই হাজরা থেকে সংহতি যাত্রার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর দাবি, ঐদিন সংহতি যাত্রা হলে রাজ্যে নষ্ট হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি।
মামলা দায়েরের অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ। আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ২২ জানুয়ারি হাজরা পার্ক থেকে পার্কসার্কাস ময়দান পর্যন্ত এক মেগা মিছিল হবে। তাতে যোগদান করবেন সর্ব ধর্মের মানুষ। পাশাপাশি প্রত্যেকটি জেলায় ব্লকে ব্লকে মিছিল করে সংহতির বার্তা দেওয়া হবে। অন্যদিকে, শুভেন্দু অধিকারীর যুক্তি হল, ঐদিন এমন মিছিল হলে ভুল বার্তা যেতে পারে সাধারণ মানুষের কাছে।
