দিন দর্পণ, ১০ নভেম্বরঃ চলতি আই লিগে শুক্রবারই প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং। সেই কারণে সাবধানী ছিল সাদা-কালো শিবির। দিনের শেষে আন্দ্রে চেরনিশভের ছেলেরা ২-১ গোলে হারায় দিল্লি এফসি-কে।
খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে ডেভিড গোল করে এগিয়ে দেন মহামেডান স্পোর্টিংকে। সাদা-কালো শিবিরের দ্বিতীয় গোলটি আসে খেলার ১৪ মিনিটে। মহামেডানের হয়ে গোলটি করেন ফানাই।
বিরতির আগেই সাদা-কালো শিবিরের দুজন ফুটবলার লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান। নজনে নেমে যায় সাদা-কালো শিবির। অ্যালেক্সিজ গোমেজ এবং কাসিমভ লাল কার্ড দেখেন। ম্যাচের বাকি সময়টা নজনে খেলে মহামেডান স্পোর্টিং। অতিরিক্ত সময়ে বালি গগনদীপ একটি গোল করেন দিল্লির হয়ে। সাদা-কালো শিবিরও অবশ্য গোল সংখ্যা বাড়াতে পারেনি। শেষের দিকে দিল্লি এফসি ব্যবধান কমালেও মহামেডানই শেষ হাসি হাসে। ১০ পয়েন্ট নিয়ে মহামেডান স্পোর্টিং লিগ তালিকায় শীর্ষে।
