পুলিশ সুপারের জনতার দরবার! শুনলেন ১২০ টি অভিযোগ


মইদুল ইসলাম, 26 জুলাইঃ জঙ্গিপুর  জমি দখল, বধু নির্ষাতন, মাটি মাফিয়া রাজ, পাড়ায় পাড়ায় অত্যাচার, সহ নানা সমস্যার সমাধান দিতে  থানা এলাকায় গিয়ে সাধারন মানুষদের  অভিযোগ শুনলেন খোদ জেলা পুলিশ সুপার! পুলিস সুপারের জনতার দরবার “সমাধান” অনুষ্ঠিত হলো জঙ্গিপুর পুলিশ জেলার  সুতি থানা প্রাঙ্গণ।  জনতার দরবারে বসে ১২০টিরও বেশি অভিযোগ শুনলেন খোদ জেলা পুলিশ সুপার দিলেন সমাধানও। এদিন সুতি থানা এলাকার বহুতালি হারুয়া কাসিমনগর উমরাপুর থেকে লক্ষ্মীপুর কাশিমনগর অরঙ্গাবাদ  জগতাই সহ বিভিন্ন পাড়া থেকে সাধারণ মানুষেরা সরাসরি জেলা পুলিশ সুপারের দরবারে অভিযোগ জানালেন। কেউ  পেলেন সমাধান আবার কেউ পেলেন সমাধানের পথ। সরাসরি জেলা পুলিশ সুপারের দরবারে নানা অভিযোগ করতে পেরে খুশি সাধারণ মানুষেরাও। আগামী দিনে বিভিন্ন পঞ্চায়েত এলাকায় গিয়ে এই সমাধান সূত্র বের করার লক্ষ্যেই জনতার দরবার সমাধান অনুষ্ঠিত হবে পাড়ায় পাড়ায় বললেন পুলিস সুপার। জনতা দরবারে সমাধান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জঙ্গিপুর  জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ বলেন সাধারণ মানুষদের নানা অভিযোগ শুনতেই জনতার দরবার সমাধান সভা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল সেই মত ফরাক্কার পর সুতি থানা এলাকায় অনুষ্ঠিত হলো সমাধান সভা। থানা এলাকার ১২০টির বেশি অভিযোগ সোনা হয়েছে। বেশিরভাগ অভিযোগ বধু নির্যাতন এবং জমি সংক্রান্ত। সমস্ত অভিযোগ শোনা হয়েছে  দেওয়া হয়েছে সমাধানও। আগামী দিনে পঞ্চায়েত এলাকায় গিয়ে সাধারণ মানুষদের অভাব অভিযোগ শুনবে খোদ জেলা পুলিশ সুপার তেমনটাই জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। জঙ্গিপুর পুলিশ সুপার অমিত কুমার সাউ আরও বলেন, গ্রামীন এলাকার সাধারণ মানুষদের বিভিন্ন অভাব অভিযোগ এবং তাদের সমস্যা সমাধানের লক্ষ্যেই সমাধান সভা অনুষ্ঠিত করা হবে পাড়ায় পঞ্চায়েত এলাকায় গিয়ে। পাশাপাশি সর্বস্তরের মানুষদের উদ্দেশ্যে জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ বলেন, আপনারা নির্ভয়ে এসে সমাধান সভায় এসে আপনার এলাকার নানা অভাব অভিযোগ জানান, আমরা সমাধান করব নিমেষেই। জঙ্গিপুর পুলিশ জেলার প্রতিটি থানা এলাকায় জনতার দরবার বসিয়ে সমাধান সভা অনুষ্ঠিত হবে, তেমনটাই জানালেন পুলিশ সুপার।  এদিনের সমাধান সভায় সুতি থানা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ, অতিরিক্ত পুলিশ সুপার জোনাল সম্যজিৎ বড়ুয়া, ফারাক্কার এস ডি পি ও শেখ শামসুদ্দিন, জেলা পুলিশ সুপারের দপ্তরের বিভিন্ন আধিকারিক, সুতি থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি। পুলিশ সুপারকে সরাসরি  অভিযোগ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছেন হাড়োয়ার রিমা খাতুন। মমতাজ বিবি বললেন জেলা পুলিশ সুপার সরাসরি অভিযোগ শুনলেন সমস্ত ঘটনা খুলে বলেছি কিভাবে আমাদের ওপর অত্যাচার হচ্ছে জমি দখল করছে সেই সমাধান সরাসরি করে দিয়েছেন পুলিশ সুপার,তাই পুলিশ সুপারকে ধন্যবাদ জানাচ্ছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *