বাসের ধাক্কায় বসিরহাটে মৃত ২, জখম ১০


দিন দর্পণ, ২৯এপ্রিল, বসিরহাটঃ সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের, গুরুত্বর আহত ১০জন এছাড়াও জখম হয়েছেন অনেকে।নিয়ন্ত্রন হারিয়ে একটি যাত্রীবাহী বাস পরপর ধাক্কা মারে মোটরভ্যান, সাইকেল ও বাইকে।ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মিনাখাঁর বাসন্তী হাইওয়ের উপর।জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গল সকালে বসিরহাটের সরবেড়িয়া থেকে কলকাতা যাচ্ছিল ডিএন ১৬ বাই ওয়ান রুটের একটি বাস।সকাল বেলায় বাসটিতে বেশ ভিড় ছিলো।নেপাল মোড় এলাকায় আসার পর বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।রাস্তায় থাকা ব্যাটারি চালিত ভ্যান, বাইক ও সাইকেলে পরপর বাসটি ধাক্কা মারে।তারপর গিয়ে বাসটি দাঁড়ায়।ঘটনাস্থলে মারা যান এক ব্যক্তি।দুর্ঘটনায় বাসের যাত্রী-সহ আরও অনেকে গুরুত্বর জখম হন।আক্রান্তদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জখমদের মধ্যে ১০জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।পরে আরও একজনের মৃত্যু হয়েছে।তাঁদের মধ্যে ৪জনকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালের এই ভয়াবহ দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।বাসন্ত হাইওয়ে অবরোধ করেছেন।স্থানীয়দের অভিযোগ জনবহুল এলাকায় কোনও ট্রাফিক পুলিশ থাকে না।মাঝেমধ্যেই ওই এলাকায় দুর্ঘটনা ঘটে।এদিন ফের ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি ওঠে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকেও সাময়িক বিক্ষোভের মুখে পড়তে হয়।ঘাতক বাসটির চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে।ঘাতক বাসটিকেও থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।যাত্রীবোঝাই বাসতি দ্রুতগতিতে চালানো হচ্ছিল বলে অভিযোগ।দ্রুতগতির জন্যই এই দুর্ঘটনা? তদন্ত করে দেখছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *