দিন দর্পণ, ২৯এপ্রিল, সুন্দরবনঃ হঠাৎই সোমবার সন্ধ্যার ঝড়ে সুন্দরবনের মাতলা নদীতে এক নৌকাডুবে যায়।সোমবার সন্ধ্যায় এমভি সারদা নমে নৌকায় করে পর্যটকদের নিয়ে দুই ভাই সোনাখালি যায়।যাত্রীদের সোনাখালিতে নামিয়ে ফেরার পথে শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি।অমাবস্যার ভরা কোটালে নদীতে জল বেড়ে থাকে।তার মধ্যে আবহাওয়া দপ্তরের কথা সত্যি করে রাজ্যের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। সুন্দরন্দরের কাছে তিনটি নদীর সংযোগ স্থল হওয়ায় ওই জায়গায় নদীতে প্রবল স্রোত ছিল।সেখানেই উলটে যায় নৌকোটি।তলিয়ে যান দুই যুবক।খবর পেয়ে রাতেই তাঁদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান।
এই ঘটনার ১৫ঘন্টা পেরিয়ে গেলেও কোনও রকম হদিশ মেলেনি দুই ভাইয়ের।নদীবক্ষে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে।বিপর্যয় মোকাবিলা টিম নামিয়ে খোঁজ চালানো হয়েছে।শেষ খবর পাওয়া অনুযায়ী নৌকাটির অবস্থান বুঝতে পেরে টিম কাজ চালাচ্ছে।নিখোঁজদের পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। মঙ্গলবার সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ।নদীবক্ষে চিরুনিতল্লাশি চালাচ্ছেন ডুবুরিরা।ইতিমধ্যেই নৌকোটির অবস্থান বুঝতে পেরেছেন বিপর্যয় মোকাবিলা টিম।অন্য লঞ্চের সাহায্য সেটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।তবে হদিশ নেই জয়ন্ত নস্কর ও তাঁর ভাইয়ের।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে।ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
