দিন দর্পণ, ২৯এপ্রিল, কলকাতাঃ সোমবারের বৃষ্টিতে বেশ স্বস্তিতে শহরবাসী।কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির জেরে অনেকটাই নেমেছে তাপমাত্রা।অলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতায় তাপমাত্রা নেমে গিয়েছে ৩০ডিগ্রির নীচে।স্বাভাবিকের চেয়ে কম কম সর্বোচ্চ তাপমাত্রাও।কিন্তু, আপেক্ষিক আর্oতা বেশি থাকায় অস্বস্তি জারি থাকছেই।মঙ্গলবার দিনেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং কোমোরিন এলাকায় জোড়া ঘূর্ণাবর্তের জন্ম হচ্ছে।অন্যদিকে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং উত্তরপূর্ব অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।আবার ২মে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। দিকে, দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখা।উত্তর-দক্ষিণ অক্ষরেখা বিদর্ভ থেকে কেরল পর্যন্ত বিস্তৃত।যেটি মারাঠাওয়াড়া-কর্ণাটকের উপর দিয়ে বিস্তৃত হয়েছে।এই ত্রিফলার প্রভাবে বঙ্গের হাওয়া বদল।
এই গোটা সপ্তাদে রাজ্যে আবহাওয়ার বড়ো কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।ওড়িশা ও বাংলা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে।সাথে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।মঙ্গলবার কলকাতা থেকে নদিয়া পর্যন্ত সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।বুধ থেকে শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।পশ্চিম ও পূর্বের জেলা-সহ কলকাতা, হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে।
উত্তরবঙ্গে মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি , এই পাঁচ জেলায়।বুধবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে।শুক্রবার আবার ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।দার্জিলিং থেকে মালদহ , সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা।বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়।
