দিন দর্পণ, ২৮এপ্রিল, ভোপালঃ মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে বৃদ্ধি পেল চিতার সংখ্যা।পাঁচটি শাবকের জন্ম দিল নিরভা।২০২৩ সালে সাড়ে পাঁচ বছর বয়সে নিরভাকে দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছিল ভারতে।গত বছর সে দুটি শাবকের জন্ম দিয়েছিল।কিন্তু, র্দুভাগ্য বসত তার শাবক দু’টিই বাঁচেনি।তাই এ বার অনেক বেশি সাবধানী উদ্যানের কর্তৃপক্ষ।চিতার এই বংশ বৃদ্ধির বিষয়টিকে বড়সড় সাফল্য হিসাবেই দেখছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার।উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চিতা সংরক্ষণ শুরু হয়েছে ভারতে।
নিরভার শাবকের জন্মের কথা সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন।তিনি লিখেছেন, ‘‘চিতা প্রকল্পের সাফল্য আসলে ভারতের জীববৈচিত্র্যকেই ধরে।প্রধানন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রাকৃতিক ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে ঐতিহাসিক মাইলফলকে পৌঁছচ্ছে ভারত।’’কুনো জাতীয় উদ্যান কর্তৃপক্ষের তরফে জানানো হয় গত ২৫এপ্রিল পাঁচটি শাবকের জন্ম দিয়েছে নিরভা।রবিবারক দিন পশু চিকিৎসকেরা গিয়ে তাদের ভিডিয়ো সংগ্রহ করার পরে শাবকদের অস্তিত্ব নিয়ে নিশ্চিত হয়েছেন কর্তৃপক্ষ।
ভারতে বর্তমান সময়ে চিতার সংখ্যা ৩১টি।তার মধ্যে কুনো উদ্যানে রয়েছে ২৯টি।১০টি পূর্ণাঙ্গ বয়স্ক চিতা এবং ১৯টি শাবক রয়েছে।কুনো থেকেই দুটি পুরুষ চিতা প্রভাস এবং পবককে সম্প্রতি মধ্যপ্রদেশের গান্ধী সাগর অভয়ারাণ্যে পাঠানো হয়েছে।২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে কুনো জাতীয় উদ্যানে পাঁচটি স্ত্রী এবং তিনটি পুরুষ চিতা আনা হয়েছে।২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হয়েছিল কুনোয়।
