পহেলগাঁও হামলায় দেশের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে হাই অ্যালার্ট জারি


দিন দর্পণ, ২৩এপ্রিল, শ্রীনগরঃ কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের উপর হামলার পর দেশেরএকাধিক গুরুত্বপূর্ণ শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে দিল্লি, মুম্বই, জয়পুর এবং অমৃতসরের মতো একাধিক শহর।অ্যাকশন মোডে থাকা উচ্চপদস্থ আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে।কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত অন্তত ২৬।অতর্কিতে হামলা হয়েছে বৈসরণের রিসর্টে।

এরপরই স্বাভাবিক নিয়ম মেনে দেশের মেট্রো শহরগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনগুলি রয়েছে দিল্লিতে।আছে সুপ্রিম কোর্ট, লালকেল্লার মতো গুরুত্বপূর্ণ স্থান।এসবের পাশাপাশি দিল্লিতেই আপাতত রয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেড ইভান্স।সেকারণেই দিল্লিতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে একাধিক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।ফলে কার্যত দূর্গে পরিণত করা হয়েছে দিল্লির বিভিন্ন রাস্তা।চলছে নাকা চেকিং।নিজ নিজ এলাকা নজরদারি বাড়ানোর পাশাপাশি শহরের রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে।

শুধু দিল্লি নয়, মুম্বই-অমৃতসর-জয়পুরেও জারি করা হয়েছে হাই অ্যালার্ট।মুম্বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস, পর্যটনস্থলে নিরাপত্তা বাড়ানো হয়েছে।সমুদ্রের উপকূলেও চলছে নজরদারি।একইভাবে অমৃতসরের স্বর্ণমন্দির, জয়পুরের বিভিন্ন পর্যটনস্থলেরও নিরাপত্তা বাড়ানো হয়েছে।এই সমস্ত এলাকার পুলিশ আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে।সতর্ক করা হয়েছে তাদের।গোয়েন্দা সূত্রের কোনও খবরকে অবহেলা করা চলবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *