মেদিনীপুর থেকে চাকরিহারাদের উদ্দেশ্যে মতপ্রকাশ মুখ্যমন্ত্রীর


দিন দর্পণ,২২এপ্রিল, কলকাতাঃ যোগ্য-অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দাবিতে সল্টলেকে এসএসসি ভবনের সামনে চাকরিহারারা সোমবার সকাল থেকে রাতভর প্রতিবাদ করছেন।মেদিনীপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের স্কুলে গিয়ে ক্লাস নিতে বলেলেন।মুখ্যমন্ত্রী বলেন, কেন আপানারা গরমের মধ্যে বসে রয়েছেন? আপনারা স্কুলে যান।যাঁরা আপনাদের উস্কানি দিচ্ছে, তাঁরা টাকা দেবেন না।সরকার আপনাদের বেতন দেবে। 

তিনি বলেন, যোগ্য-অযোগ্যদের তালিকা নিয়ে অনেকে জেদ করে আছেন।আমি তো চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক।আইন আমাদের মানতে হয়।চিন্তার কোনও কারণ নেই।আপনারা স্কুলে যান, বেতন নিয়ে ভাবতে হবে না।আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দিন আমাদের।

চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে মমতার বার্তা, যোগ্য অযোগ্য আপনার দেখার প্রয়োজন নেই।যোগ্য-অযোগ্য দেখার জন্য রাজ্য সরকার আছে।আপনারা চাকরি করেন, মাইনে পাচ্ছেন কি না, সেটা আপনার দেখার দরকার।বাদ বাকিটা আমাদের উপর ছেড়ে দিন।আমি কলকাতায় থাকলে ১ সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম।মেদিনীপুরে আছি বলে সম্ভব হচ্ছে না।গতকাল থেকে ১০ বার ফোনে কথা বলার চেষ্টা করেছি।গ্রুপ সি ডি নিয়ে আমরা রিভিউ পিটিশন করব।

চাকরি বাতিল ইস্যুতে বিরোধীদের নিশানা করে মমতা বলেন, নতুন করে মামলা করেছে ৩২ হাজার প্রাথমিকের চাকরি বাতিল করেছে।এরা কারা? উত্তরপ্রদেশে বিজেপির সরকারে ৬৯ হাজার চাকরি গিয়েছে, কেউ ফিরে পাননি।বিজেপি শাসিত ত্রিপুরায় চাকরিহারাদের মাথায় লাঠি পড়েছে।আমরা তো বলেছি চাকরি ফিরিয়ে দেব।যে যেখানে চাকরি করতেন, সেখানে ফিরে যান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *