দিন দর্পণ, ২১এপ্রিল, কলকাতাঃ হঠাৎই সোমবার সকালে অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।তাঁকে সোমবার সকালে ভর্তি করানো হয় কমান্ড হাসপাতালে।হাসপাতাল সূত্রে খবর, রাজ্যপালের হার্টে ব্লকেজ রয়েছে।শরীরিক অবস্থা গুরুত্বর হওয়ায় তাঁকে অন্যত্র ভর্তি করানোর ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে।তাঁকে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়েছিলেন।হাসপাতাল থেকেই তিনি পশ্চিম মেদিনীপুরের দিকে রওনা দেন।যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্যপালের চিকিৎসার জন্য মুখ্যসচিবকে প্রয়োজনীয় সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে।
আজ, পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দালদের পাওয়ার প্লান্টের শিলান্যাস হওয়ার কথা।সেখানেই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।হাওড়ার ডুমুরজলা থেকে এদিন হেলিকপ্টারে চাপেন তিনি।তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে রাজ্যপালকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন, তাই দেরী হয়ে গিয়েছে।উল্লেখ্য, গত শুক্রবারই মালদহ ও মুর্শিদাবাদে গিয়েছিলেন সি ভি আনন্দ বোস।অশান্তির ঘটনায় যারা আক্রান্ত, সেই পরিবারগুলির সঙ্গে দেখা করেন তিনি।শনিবারও ওই আক্রান্তদের সঙ্গে কথা বলেন আনন্দ বোস।এলাকা পরিদর্শনের পর রাজ্যপাল বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।তবে, মানুষের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি।
