দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসছে আটটি চিতা বাঘ


দিন দর্পণ, ১৯এপ্রিলঃ দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসছে আটটি চিতা।আগামী মাসে আফ্রিকার বতসোয়ানা থেকে আনা হবে চারটি চিতা।সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক মাসের ব্যবধানে দেশে আনা হবে আরও চারটি চিতা।শুক্রবারে ভোপাল  চিতা প্রজেক্টের রিভিউ বৈঠকে বসেছিলেন ন্যাশানাল টাইগার কনজারভেশন অথরিটি।ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশ, বন এছাড়াও জলবায়ু পরিবর্তন দফতরের মন্ত্রী ভূপেন্দর যাদব এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে এ ব্যাপারে নতুন করে আটটি চিতা আনারা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে এনটিসিএ জানিয়েছে, ভারতে চিতা প্রকল্পে এখনও পর্যন্ত ১১২ কোটি টাকা খরচ করা হয়েছে।শুধু মধ্যপ্রদেশে চিতার পুনর্বাসনের জন্যই খরচ হয়েছে তার ৬৭ শতাংশ অর্থ।তবে আগামী দিনে চিতাদের জন্য শুধু কুনো জাতীয় উদ্যান নয়, দ্বিতীয় একটি ঠিকানার কথাও ভাবা হয়েছে।চিতাগুলিকে কুনোর পাশাপাশি আগামী দিনে গান্ধী সাগর অভয়ারণ্যেও রাখা হতে পারে।মধ্যপ্রদেশ এবং রাজস্থানের সীমান্ত এলাকায় এই অভয়ারণ্য রয়েছে।এখানে চিতার পুনর্বাসনের জন্য দুই রাজ্যের মধ্যে সমঝোতা চলছে।কুনো এবং গান্ধীসাগরে চিতাদের দেখভালের জন্য বনকর্মীদের বিশেষ প্রশিক্ষণও শুরু হয়ে গিয়েছে।

মধ্যপ্রদেশ সরকারের তরফে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।জানানো হয়েছে, বতসোয়ানা, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে আরও চিতা আনা নিয়ে নিয়মিত আলোচনা চলছে।উল্লেখ্য. আজ থেকে ৭০ বছর আগে ভারত থেকে বিলুপ্ত হয়েছিল চিতা।২০২২ সালে ১৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের কুনো অরণ্যে মোট ৮টি নামিবিয়ান চিতাকে ছাড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সেই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। গান্ধীনগর অভয়ারণ্যে পুনর্বাসন দেওয়া হবে নতুন চিতাদের।ওই অভয়ারণ্য রাজস্থানের সীমানায়।আর সেই কারণেই দুই রাজ্যের মধ্যে চুক্তি করা হয়েছে আন্তঃরাজ্য চিতা সংরক্ষিত অঞ্চল তৈরি করা নিয়ে।সেই সঙ্গে এও বলা হয়েছে, এই মুহূর্তে কুনো জাতীয় পার্কে রয়েছে ২৬টি চিতা।যার মধ্যে ১৬টি রয়েছে খোলা অরণ্যে।বাকিদের রাখা হয়েছে খাঁচায়।পাশাপাশি এও জানানো হয়েছে, কুনোয় চিতা সাফারি শুরুর জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে মধ্যপ্রদেশ সরকার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *