হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে বঙ্গ


দিন দর্পণ, ১৬এপ্রিল, কলকাতাঃ বৈশাখের শুরুতেই আকাশে বেশ ভালোই মেঘ জমতে শুরু করেছে।তবে এবার রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।বুধবার বিকেল থেকে ঝড়বৃষ্টির দেখা মিলবে বলেই মনে করছে হাওয়া অফিস।বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতই নয় বৃষ্টিপাতের সাথে বইবে ঝোড়ো হাওয়া।হাওয়ার বেগ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটারে হতে পারে।

চলতি সপ্তাদে প্রায় রোজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।হালকা ঝড়োবৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও।বুধবার শহরের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে।বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা দু-এক পশলা বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ একটু বেশি থাকবে।বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় কালবৈশাখের মতো পরিস্থিতি হতে পারে।শুক্রবার চার জেলায় কালবৈশাখীর সম্ভাবনা , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে হাওয়া বইবে।

আপাতত শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর।অনেক জেলায় দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে।বাকি জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা।বুধ, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।বৃহস্পতিবার কমলা সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে।শুক্রবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা রয়েছে।শনিবারও বেশ কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর।অন্য দিকে, বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং মালদহে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবার উত্তরের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হবে।দমকা হাওয়ার বেগ পৌঁছোতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *