মুর্শিদাবাদের অশান্তি পূর্ব পরিকল্পিত ,এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার! দাবি মুখ্যমন্ত্রীর


দিন দর্পণ, ১৬এপ্রিল, কলকাতাঃ মুর্শিদাবাদের দাঙ্গা পরিকল্পিত।এই পরিস্থিতির জন্য সরাসরি বিজেপি কেন্দ্রের সরকারকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর অভিযোগ মুর্শিদাবাদে যে সম্প্রতি ধর্মীয় অসন্তোষ ও অশান্তির ঘটনা ঘটেছে তা আগে থেকেই পরিকল্পিত ঘটনা।পূর্বপরিকল্পনা করে এই অশান্তি পাকানো হয়েছে।বাইরে থেকে লোক ডুকিয়েছে বিজেপি।বুধবার নেতাজি ইনডোরে ইমাম-মোয়াজ্জেম-বুদ্ধিজীবিদের সভায় আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, যেখানে গণ্ডগোল ঘটেছে তা মুর্শিদাবাদ লোকসভার মধ্যে পড়ে না।মালদহ লোকসভার মধ্যে পড়ে।ওখানে কংগ্রেস জিতেছে।ভোটের সময়ে জিতবে আর গন্ডগোল লাগলে সামলাতে পারবে না, এতো আশা করা যায় না।

তারপরই সরাসরি বিজেপি ও কেন্দ্রের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না।আপনাদের প্ল্যানিংটা কী? আপনি ইউনুসের সঙ্গে গোপন বৈঠক করুন।তাতে আমার আপত্তি নেই।কিন্তু বাংলাদেশ থেকে লোক ঢুকবে কেন? মমতার কথায়, সীমান্ত দেখে বিএসএফ।রাজ্য সরকারের কাছে সীমান্ত সামলানোর অধিকার নেই।কে ঢুকছে কে বেরোচ্ছে রাজ্য সরকার জানতে পারে না।

মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি কেন বাইরের লোক এনে এখানে গন্ডগোল পাকাচ্ছে?কোন এজেন্সির মাধ্যমে দাঙ্গা করাবে? বাচ্চা ছেলেদের হাতে পাঁচ হাজার টাকা করে দিয়ে ইট ছোড়াচ্ছে।মুখ্যমন্ত্রীর এই কথায় প্রতিক্রিয়া যে আসবেই তা প্রায় অবধারিত।প্রধানমন্ত্রীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, আপনি বাংলার ধর্মীয় মেরুকরণ ঘটাতে চান, হিন্দু মুসলমানের মধ্যে ভাগাভাগি করতে চান।আপনার জুমলা সরকার খালি বলে আমরা শুধু হিন্দুদের জন্য।এই কারণেই দেশে অশান্তি।এভাবে চললে তো দেশটা ভাগ হয়ে যাবে।জোড়ার চেষ্টা করুন।ভাঙবেন না।

মুখ্যমন্ত্রী ইমাম মোয়াজ্জেমদের সভায় সংখ্যালঘুদের একাংশের উদ্দেশেও কিছুটা বিরক্তি প্রকাশ করেন।তিনি বলেন, ওয়াকফ আইন  তো আমাদের রাজ্য সরকার সংশোধন করেনি।দিল্লি করেছে।আমরা তো প্রতিবাদ করেছি।আপনাদের এত তাড়া কীসের।ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কি একসঙ্গে করা যায়! মুখ্যমন্ত্রী সাভ জানান, আপনারা দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন।প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করুন।তৃণমূলের সাংসদরাও আপনাদের সঙ্গে যাবেন।তবে, মুখ্যন্ত্রীর মূল নিশানায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহ।তিনি নাম না করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রক কালীদাসের মতো হয়ে গেছে।যে ডালে বসে আছে, সেই ডাল কাটছে।ওনার এত তাড়া কীসের!আপনি তো আর কখনো প্রাইম মিনিস্টার হতে পারবেন না।মোদী জি চলে গেলে কী হবে? আপনাকে তো হামাগুড়ি দিতে হবে।মোদীজিকে বলব ওনাকে একটু কন্ট্রোল করতে সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে।মুর্শিদাবাদে যা ঘটেছে তা পুরোটাই পরিকল্পিত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *