দিন দর্পণ, ১২এপ্রিল, কলকাতাঃ দেশজুড়ে অচল ইউপিআই পরিষেবা।গত দুই, তিন ঘন্টা যাবত বন্ধ ইউপিআই সিস্টেম।গুগল পে, ফোন পে অন্যান্য ব্যঙ্কিং সাইডের মাধ্যমে করা যাচ্ছে না টাকা আদান প্রদান।এর ফলে রাস্তাঘাট, দোকান, রেস্তোরা সমস্ত জায়গাতেই পেমেন্টর সমস্যা দেখা দিয়েছে।রাস্তার ছোট দোকান থেকে নামীদামী শপিং মল সর্বত্র অনলাইনের মাধ্যমে লেনদেন হয়ে থাকে।যার জেরে বিপদে সকলেই।খুব দরকারেও কেউ ডিজিটালি টাকা পাঠাতে পারছেন না।
এমন পরিস্থিতিতে যাত্রীদের জন্যও দুর্ভোগ বেড়েছে, কারণ গণপরিবহন, অটো, রিকশায় ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টিকিট কেনা সম্ভব হচ্ছে না।ব্যবসায়ীদের মতে, এই সমস্যার কারণে তাদের কাজেও প্রভাব পড়ছে সকাল থেকে।অনেকে গ্রাহকদের কাছ থেকে পেমেন্ট নিতে পারছেন না, ফলে বেশ কিছুটা সমস্যার মধ্যেই পড়েছেন তাঁরা।
যদিও প্রযুক্তি সংস্থাগুলির পক্ষ থেকে এখনও সমস্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে মনে করা হচ্ছে সমস্যার সমাধান কিছুক্ষণর মধ্যেই পাওয়া যাবে।ডিজিটাল পেমেন্টের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়ায় এই ধরনের সমস্যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।সকলেই আশাবাদী, দ্রুত এই সমস্যা সমাধান হবে এবং সবকিছু স্বাভাবিক হবে।
