দিন দর্পণ, কলকাতাঃ তীব্র তাপপ্রবাদে পুড়ছে বঙ্গ।চৈত্রের দহনেই গোটা রাজ্য অতিষ্ঠ।এরই মধ্যে পড়ুয়াদের গরমের ছুটি নিয়ে সকলেই চিন্তায় ছিল।কিন্তু, বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন গরমের ছুটির কথা।গরমের ছুটির দিনও নির্দিষ্ট করে দিলেন তিনি।আগামী ৩০শে এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে গরমের ছুটি পড়বে।গত বছর ৯ মে থেকে ২০ মে পর্যন্ত ছিল গরমের ছুটি।তবে সেবারেও মুখ্যমন্ত্রী ২১ এপ্রিল থেকেই গরমের ছুটি ঘোষণা করে দিয়েছিলেন।সেবারেও ২ জুন পর্যন্ত গরমের ছুটি দেওয়া হয়েছিল। অর্থাৎ প্রায় দুমাস ধরে ছিল গরমের ছুটি।
মৌসম ভবনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে জুন মাসে পশ্চিমবঙ্গ-সহ আরও বেশ কিছু রাজ্য তীব্র গরমের কবলে পড়তে চলেছে।এদিকে রাজ্যের স্কুলগুলিতে এপ্রিল, সেপ্টেম্বর এবং মে মাসে আয়োজিত পরীক্ষার ভিত্তিতেই পড়ুয়াদের সার্বিক মূল্যায়ন করা হচ্ছে।যার মধ্যে এপ্রিলের পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই পরীক্ষা শেষে শুরু হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ক্লাস।
চৈত্র মাসের শেষ থেকেই তাপমাত্রা প্রায় ৩৭ থেকে ৩৮ ডিগ্রির ঘরে ঘুরছে সেখান থেকে গরমের ছুটির দিন নিয়ে বেশ কয়েকটি জেলা থেকে রিপোর্ট জমা পড়েছিল নবান্নে এবং শিক্ষা দপ্তরে।সেইমতো বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিলেন চলতি মাসের ৩০ তারিখ থেকেই গরমের ছুটি দেওয়া হল।সেই সময় গরমের দাপট অনেকটাই থাকবে।তাই আগে থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হল।
