ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্য সরকার


দিন দর্পণ, কলকাতাঃ এবার ওষুধের দাম বৃদ্ধিতে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কেন্দ্রকে দাম প্রত্যাহরের আর্জিও জানালেন মুখ্যমন্ত্রী।একই সাথে প্রতিবাদী কর্মসূচি করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।আগামী ৪ ও ৫ এপ্রিল ব্লকে ব্লকে এবং ওর্য়াডে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি।ওই দিন গুলিতে বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।তিনি আরও বলেন যদি এখন থেকে প্রতিবাদ না করা হয় তাহলে স্বাস্থ্য পরিষেবা হাতের বাইরে বেরিয়ে যাবে।

কিছুদিন আগেই ক্যানসার, হৃদরোগ এবং সাধারণ মানুষের খুবই গুরুত্বপূর্ণ সাড়ে সাতশো ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।যার কারণে চিন্তায় পড়েছে সাধারণ মানুষ।বুধবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ওষুধের দামবৃদ্ধি নিয়ে তিনি শঙ্কিত, দুঃখিত এবং চিন্তিত।স্বাস্থ্যই সম্পদ।তাই রাজ্য সরকার স্বাস্থ্যসাথী থেকে ন্যায্যমূল্যের ওষুধের দোকান করেছি।বিনামূল্যে চিকিৎসা, ওষুধ দিতে গিয়ে রাজ্য সরকারের প্রচুর টাকা খরচ হয়। স্বাস্থ্যবিমার উপর জিএসটি চাপাচ্ছে কেন্দ্র সরকার।এর প্রতিবাদে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম আমি।

মানুষ কীভাবে চিকিৎসা করাবে? এক শতাংশ মানুষ, যারা কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করতে পারেন, শুধুই কি তাদের জন্যই সরকার চলবে? আমি এর তীব্র প্রতিবাদ করছি।বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি।প্রতিবাদে পথে নামছে তৃণমূল।দলীয় সুপ্রিমো জানান, ৪ এবং ৫ এপ্রিল, শুক্র এবং শনিবার বেলা চারটে থেকে পাঁচটা, একঘণ্টা প্রতি ওয়ার্ডে-ওয়ার্ডে, প্রতি ব্লকে-ব্লকে প্রতিবাদ কর্মসূচি হবে।যেখান থেকে প্রশ্ন তোলা হবে, ওষুধের দাম বাড়ছে কেন? মানুষের স্বাস্থ্য বিঘ্নিত কেন? মানুষের স্বাস্থ্য কেড়ে নেওয়া হচ্ছে কেন? সুস্থ থাকতে আর কত দাম দিতে হবে? সাধারণ মানুষকেও নিজের মতো করে প্রতিবাদের আহ্বান জানান মমতা।তাঁর কথায়, এখন প্রতিবাদ না করা হলে কেন্দ্রের স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য পরিষেবা হাতের বাইরে বেরিয়ে যাবে।বিষয়টি নিয়ে সংসদে তৃণমূলের সাংসদদেরও সরব হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *