দিন দর্পণ, মুর্শিদাবাদঃ আবারও মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ।এই বোমা বিস্ফোরণে জখম দুই শিশু ও মা-সহ তিনজন।শিশুটি বল ভেবে বোমা কুড়িয়ে নিয়ে আসতেই বিপত্তি।বুধবার সকালে ঘটনাটি ঘটে বহরমপুর থানা এলাকায়।ঘটনার জেড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।এরকম বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।
পুলিশ সূত্রে খবর, বহরমপুর থানার নিয়াল্লিসপাড়া গোয়ালজন এলাকার বহড়া গ্রামের এক বাসিন্দা আতাহার শেখ।তাঁর বাড়িতে বুধবার সকালে হঠাৎই তীব্র শধে কেঁপে ওঠে।শব্দ শুনে এলাকাবাসীরা ঘটনাস্থলে গিয়ে দেখে দুটি সকেট বোমার বিস্ফোরণ ঘটেছে।ঘটনায় এক মহিলা ও দুই শিশু গুরুতর আহত হয়।তারপরই খবর দেওয়া হয় পুলিশে।আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।দুই শিশুর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতরা ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
তবে, সকলের মনে একটাই প্রশ্ন।কী করে বাড়িতে ওই সকেট বোমা এল? স্থানীয় ও পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, মাঠে খেলা করতে গিয়ে এক শিশু লোহার বল ভেবে সকেট বোমা দু’টি মাঠ থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে বাড়িতে রাখে।আরতাতেই বিপত্তি! এদিন সকাল ন’টার দিকে বোমা দুটির বিস্ফোরণ ঘটে। ওই মাঠে কে বা কারা বোমা রাখল? কেন বা মজুত করা হয়েছিল? তা নিয়ে প্রশ্ন উঠছে।এই ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।
