ফের কলকাতার লেকটাউনে হদিশ বেআইনি কলসেন্টার, উদ্ধার লক্ষ লক্ষ টাকা


দিন দর্পণ, কলকাতাঃ ফের বেআইনি কলসেন্টারের হদিশ পাওয়া গেল খাস কলকাতায়।কলসেন্টারের আড়ালে চলত দেদার সাইবার প্রতারণা।এবার কলকাতার লেকটাউনে অভিযান চালিয়ে ভুয়ো কলসেন্টারের হদিশ পেল কলকাতা পুলিশ।আইপি অ্যাড্রেসের সূত্র ধরে লেকটাউনের শ্রীভূমি অঞ্চলে একটি বাড়িতে হানা দেয় পুলিশ।বাজেয়াপ্ত করা হয় মোট ৬০ লক্ষ টাকা।পরে তল্লাশি চালিয়ে আরও নগদ ৫লক্ষ টাকা উদ্ধার হয়েছে।সঙ্গে কয়েকটি ল্যাপটপ, মোবাইল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেছে পুলিশ।পাশাপাশি, গ্রেফতার করা হয়েছে কল সেন্টারের মালিক-সহ আরও তিনজনকে।

জানা গিয়েছে, লেক টাউন থানা এলাকার শ্রীভূমির একটি বাড়ি থেকে ২৮ থেকে ২৯ টি ল্যাপটপ ও কম্পিউটার নিয়েই এই গোটা কাজ চালানো হত।মূলত ইন্টারন্যাশনাল কল সেন্টারের নাম ভাঁড়িয়ে কাজ চালানো হত।ফিন ল্যান্ড ও ফ্রান্সের আই পি অ্যাড্রেস নিয়ে অস্ট্রেলিয়ান নাগরিকদের ফোন করে প্রতারণা করা হত বলে অভিযোগ।অভিযুক্তরা নিজেদের অস্ট্রেলিয়ান নাগরিক পরিচয় দিয়ে ফোন করত।সাধারণত, নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারের নাম করেই চলত প্রতারণা চক্র।তদন্ত মারফত জানা গিয়েছে, টালিগঞ্জ এলাকায় আরও একই ধরনের অফিস চলত।সেই অফিসও খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় লেক টাউনের শুভজিৎ সরকার,লোকনাথ দাস, বড় বাজারের বাসিন্দা মহম্মদ আলি এবং তিলজলার বাসিন্দা আকিব আলমকে গ্রেফতার করা হয়েছে।বাকি ১৭ জন জেল হেফাজতে আছেন।™রে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হবে।প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি এইরকমই ভুয়ো কল সেন্টারের অভিযোগে তিন জন গ্রেফতার হয়েছিল।সফিকৎ শাফি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল বেনিয়াপুকুর এলাকা থেকে।তাঁর কাছে থেকে ২৬ লক্ষ টাকা নগদ পাওয়া যায়।তাঁর ফোন বাজেয়াপ্ত করে তদন্তকারীরা দেখেন সফিকৎ ২০৪ কোটি টাকা ক্রিপ্টোকারেন্সিতে সরিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *