দোলে মহিলাদের স্বার্থে জারি নয়া নিয়ম


দিন দর্পণ, নয়াদিল্লিঃ এবার দোল উৎসবের মহিলাদের সুরক্ষা স্বার্থে জারি করা হলো নয়া নিয়ম।দোলের মর্মে রঙ লাগাতে মহিলাদের পোষাক অথবা শরীরের নিভৃত অঙ্গ স্পর্শ করা অপরাধ, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।এমনকি, কোনও মেয়ের অনুমতি ছাড়া তার গায়ে রংভর্তি বেলুন ছুড়লে হতে পারে ৭ বছরের জেল।এবার নয়া নিয়ম মেনে দোল খেলাই হবে বুদ্ধিমানের কাজ। সুপ্রিম কোর্টের আইনজীবী অনিলকুমার সিং শ্রীনাতে জানান, কোনও মহিলা বা মেয়ের গায়ে জোর করে রং মাখালে, তাঁর গায়ে অপ্রত্যাশিতভাবে স্পর্শ করলে অথবা তাঁর অনুমতি ছাড়া কোনওরকম রং ছুড়লে তা আইনানুযায়ী অপরাধ হিসেবে গণ্য করা হবে।

আইডিয়াজ ফর ইন্ডিয়া নামে একটি ওয়েবসাইটে প্রকাশিত এক সমীক্ষায় বলা হয়েছে, ভারতে মহিলাদের উপর হিংসা খুবই উদ্বেগজনক অবস্থায় গিয়েছে।বিহার পুলিশের ডেটার উপর ভিত্তি করে এই সমীক্ষা বলছে, সাধারণ দিনের তুলনায় হোলিতে মহিলাদের আক্রমণের ঘটনা কয়েক শতাংশ বৃদ্ধি পেয়েছে।কোনও মহিলার অনুমতি ছাড়া শুধুমাত্র রঙ মাখানোর অছিলায় পোশাকের উপর দিয়েও শরীর স্পর্শ করাকে ধর্ষণ হিসেবে গণ্য করা হয়ে থাকে। 

আইনজীবী অনিলকুমার সিং শ্রীনাতে আরও জানান, যদি কারও গায়ে ইচ্ছাকৃতভাবে বেলুন ছোড়া হয়, তাহলে তা হামলা বলে বিবেচিত হতে পারে।এবং যদি ওই বেলুন বিপজ্জনকভাবে লেগে (গাড়ি বা বাইক চালানো অবস্থায়, ইমারতি কাজের সময় ইত্যাদি) কারও মৃত্যু হয়, তাহলে তা খুন বলে বিবেচিত হবে।ভারতীয় ন্যায় সংহিতার ২২৩, ১১৫ (২) ও ১১৭ (২) ধারা অনুযায়ী এ ধরনের কাজে কেউ জখম হলে ৬ মাস থেকে এক বছর ও ৭ বছরের সাজা ঘোষণার কথা বলা আছে।এই অপরাধ মহিলা-পুরুষ সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।

এছাড়াও ভারতীয় আইনে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ, জোর করে স্পর্শ করা, জোর করে রং মাখানো যাতে তাঁর সম্মানহানি হতে পারে সেরকম অপরাধে ন্যূনতম ১ বছর জেল ও জরিমানা হতে পারে।এ ধরনের অভিযোগ জামিন অযোগ্য অপরাধ এবং সমন ছাড়াই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারে।রং মাখানো শুধু নয়, মহিলাকে উদ্দেশ করে অশ্লীল মন্তব্য ও অঙ্গভঙ্গিও অপরাধের শামিল।এ ধরনের ঘটনায় ১ বছরের জেল-জরিমানা হতে পারে।তবে তা জামিনযোগ্য এবং আদালতের নির্দেশ ছাড়াই পুলিশ মামলা দায়ের করতে পারে।হোলিতে কোনও মহিলার পোশাক ছিঁড়ে দেওয়া বা খুলে দেওয়া আরও বড় অপরাধ।এই ধরনের অপরাধ প্রমাণ হলে দোষী ব্যক্তির ৩ বছরের জেল-জরিমানা হতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *