রাজ্য সরকারের উদ্যোগে অগ্রিম বসন্তোৎসব


দিন দর্পণ, কলকাতাঃ দোলের আগে রাজ্য সরকার দোল উপলক্ষে বসন্তোৎসবের আয়োজন করেছেন।আজ ১২ মার্চ এই বসন্তোৎসব পালন করা হবে ধনধান্য প্রেক্ষাগৃহে।বিশেষ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্তের উৎযাপন করা হবে।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর সাথে থাকবেন মন্ত্রী-জনপ্রতিনিধি-সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরাও।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার সর্বধর্ম সমন্বয়ের বার্তাই দেওয়া হবে বলে প্রশাসন সূত্রের খবর।

দোল বা হোলি উদযাপনের সঙ্গে ধনধান্যের বিশেষ অনুষ্ঠানের ডান্ডিয়া নাচেরও আয়োজন করা হবে।৩৫ হাজারের বেশি মানুষ সশরীরে উপস্থিত থাকতে পারেন।মুখ্যমন্ত্রীর ঠিক করে দেওয়া ‘নীল দিগন্তে ফুলের আগুন লাগল’ গানের মধ্যে দিয়ে উৎসবের সূচনা হবে।তারপরে একে একে শিল্পীরা নিজেদের অনুষ্ঠান পরিবেশন করবেন।

এ বছরেই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ও উদ্যোগে বসন্ত উৎসব করবে রাজ্য সরকার।এই উৎসবের উদ্দেশ্য রঙের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির বার্তা রাজ্যবাসীকে জানানো।বাংলার ঐতিহ্য ও কৃষ্টি-সংস্কৃতির বার্তা।১৪ মার্চ দোল ও ১৫ মার্চ হোলির আগে ১২ মার্চ বসন্তে রঙের উৎসব দেখবে বাংলা।ধনধান্য স্টেডিয়ামে এদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে একাধিক বিশিষ্ট ব্যক্তিকে।ভিন্ন ভাষাভাষি মানুষও এই অনুষ্ঠানে আমন্ত্রিত।রাজ্যের উদ্যোগে হওয়া এই অনুষ্ঠান থেকে বাংলার সংস্কৃতি ও কৃষ্টি নিয়ে বার্তা দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *