মথুরাকে উন্নত করার বর্তা দিলেন যোগী


দিন দর্পণ, লক্ষৌঃ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একদিনের সফরে মথুরা গিয়েছিলেন।সেখানে রঙ্গোৎসব ২০২৫-এর উদ্ধোধন করেন তিনি।উৎসবের সূচনা করে তিনি একাধিক ঘোষণা করেন।তার মধ্যে অন্যতম ঘোষণা হল মথুরায় হবে উন্নয়ন।তিনি বলেন, কাশী-অযোধ্যার পর এবার মথুরা ও ব্রজভূমিতে হবে উন্নয়ন।তাঁকে দেখা গেল শ্রীলাডলিজি মহারাজ মন্দিরে প্রার্থনা করতে।যোগী বলেন, ঐতহ্যবাহী লাঠমার হোলি এবং রঙের উৎসব পলিত হবে আরও বিশেষভাবে।আরও জাঁকজমকের সাথে।

যোগীর ভাষণে ব্রজভূমিকে ভক্তি ও বিশ্বাসের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন তিনি।৫ হাজার বছরেরও বেশি সময় ধরে সনাতন সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এই অঞ্চল।যার প্রতিটি কণায় শ্রী রাধা ও শ্রী কৃষ্ণের ঐশ্বরিক উপস্থিতি অনুভূত হয়।সেই সঙ্গেই তিনি বলেন, উত্তরপ্রদেশ তিনটি পবিত্র তীর্থস্থানের জন্য গর্বিত।সেগুলি হল কাশী, অযোধ্যা ও মথুরা। যা সনাতন ঐক্যের চিরকালীন প্রতীক।সেই সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাতেও পঞ্চমুখ হতে দেখা যায় তাঁকে।যোগী বলেন, মোদির নেতৃত্বেই ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়ন হাত ধরাধরি করে চলেছে এই সব অঞ্চলে।যার সাম্প্রতিকতম নিদর্শন প্রয়াগরাজের মহাকুম্ভ।হোলিকে ঐক্য ও সম্প্রীতির উৎসব হিসেবে বর্ণনা করে মুখ্যমন্ত্রী বলিষ্ঠতার সঙ্গে বলেন যে, মহাকুম্ভ বিশ্বকে ঐক্যের বার্তা প্রদান করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *