দিন দর্পণ, কলকাতাঃ আবারও রাতে যান চলাচল বন্ধ থাকবে মা উড়ালপুলে।রাত ১২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত যান চলাচল।এমনই নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।এই পাঁচ ঘন্টা সমস্থ যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে উড়ালপুল দিয়ে।মা উড়ালপুলের পূর্ব অভিমুখে পার্ক সার্কাস থেকে বাইপাস অংশে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করছে কেএমডিএ।সেই কারণেই এই নির্দেশিকা।এই পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে সমস্তরকম যান চলাচল।রক্ষণাবেক্ষণের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে বলে জানিয়েছে পুলিশ।আর সেক্ষেত্রে ইএম বাইপাস রোডে উঠতে চাওয়া গাড়িগুলিকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে।
ওই পাঁচ ঘণ্টা যে সব গাড়ি মা উড়ালপুল ধরে ইএম বাইপাস রোড ধরতে চাইবে, তারা পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং, সুরাবর্দি অ্যাভিনিউ, দরগা রোড, চার নম্বর ব্রিজ হয়ে বাইপাস রোড ধরতে পারবে।এটা ঘটনা মা উড়ালপুলে দুর্ঘটনা লেগেই থাকে।বাইপাস হয়ে সল্টলেক, নিউটাউন যেতে হল এই উড়ালপুল অত্যন্ত গুরুত্বপূর্ণ।কিন্তু রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রতিদিন রাতে আপাতত বন্ধ থাকবে মা উড়ালপুলে সমস্তরকম যান চলাচল।
