আসানসোলের হস্তশিল্প মেলায় ভয়াবহ আগুন


দিন দর্পণ, আসানসোলঃ আসানসোলের পোলো গ্রাউন্ডে হস্তশিল্প মেলায় আগুন।কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পরেছে।প্রচুর দোকানে আগুন ছড়িয়ে যায়।বেশ কিছুক্ষণ কেটে গেলেও দমকল এখনো পৌঁছাতে পারেনি।আগুন লাগার ৪০ মিনিট পর দমকল আসে।হস্তশিল্প মেলায় থাকা বিক্রেতারাই আগুন নেভানোর কাজ করছে।হস্তশিল্প মেলা হওয়ার কারণে বহু কাপড় ও হাতে তৈরি বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে।সাধারণ ভাবেই আগুনের কারণে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে মানুষের মধ্যে।বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা।পুড়ে ছাই একাধিক দোকান।

আগুন লাগার প্রায় ৪০থেকে৪৫ মিনিট পর দমকলের গাড়ি আসে এবং আগুন নেভানোর কাজ শুরু করে।তার পূর্বে স্থানীয়রা এবং মেলার বিক্রেতারাই আগুনের মোকাবিলার কাজ চালাছিল।সাধারণ ভাবে দমকল দেড়িতে পৌঁছানোয় ক্ষোভ উগড়ে দিয়েছেন মেলায় দূরদূরান্ত থেকে আসা বিক্রেতারা।আগুনের জেরে হস্তশিল্প মেলার বেশিরভাগ জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে।মনে করা হচ্ছে মেলায় থাকা খাবারের দোকান থেকে আগুন লাগে।পরে তা সময়ের সাথে ছড়িয়ে পড়ে পুরো মেলায়।তবে স্থানীয়দের অভিযোগ, ওই খাবারের দোকানে উপযুক্ত অগ্নি মোকাবিলার ব্যবস্থা ছিল না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *