দিন দর্পণ, কলকাতাঃ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোটের লিস্টে কারচুপি অভিযোগ তুললেন।নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মিসভা থেকে মমতার বার্তা, ‘ভোটার লিস্ট ক্লিন করতে হবে।একটা এজেন্সি দিয়ে অনলাইনে করানো হয়েছে।ওরা একটা বাংলায় এজেন্সি পাঠিয়েছে।এদের অনেক লোক এসেছে।এরা অনলাইনে কারসাজি করছে।ফিল্ড সমীক্ষা করেনি।একই এপিক কার্ডে বাংলায় অন্য রাজ্যের নাম তুলেছে।ভোটার লিস্ট নিয়ে কাজ করতে হবে।যাতে বাংলার কেউ ভোট না দিতে পারেন।মুর্শিদাবাদের রানিনগরের সঙ্গে হরিয়ানা মিলিয়ে দিয়েছে।এই লিস্টটা দেখছেন সব হরিয়ানা।একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাত, গঙ্গারামপুর থেকে ঢুকিয়েছে।সব গুজরাত, হরিয়ানা থেকে।অনলাইন, ভোটার লিস্ট দিলিলী থেকে করছে।ইলেকশন কমিশনের অফিস থেকে বসে।এই ভাবে দিল্লিকে, মহারাষ্ট্রকে হারিয়েছে।ওরা এই খেলাটা ধরতে পারেনি।আমরা পেরেছি।চালাকিটা বুঝতে পারছেন?আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম।
তিনি আরও বলেন, আধার কার্ড কেলেঙ্কারি করেছে।বাংলা দখলের খেলা চলছে।ভূতুড়ে ভোটার দেখে নিন নইলে যেকোনও দিন এনআরসি করে আপনাকে বাদ দিয়ে দেবে।নির্বাচন কমিশনের আশীর্বাদে কেলেঙ্কারি হচ্ছে।মমতার হুঁশিয়ারি, অনেক বিএলআরও ভালো করে কাজ করেননি।যারা এই কাজ করেছে, আমি তাদের হাতেনাতে ধরব।ভোটার তালিকা ‘ভূতুড়ে’ ভোটার মুক্তির জন্য ১০ দিনের ডেডলাইন বেঁধে দেন মুখ্যমন্ত্রী।‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণে সুব্রত বক্সির নেতৃত্বে কমিটি গড়ে দেন।এই কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক শীর্ষনেতৃত্ব।জেলা থেকে এই কমিটির কাছে রিপোর্ট আসবে।ওই কমিটি কাজ না করলে প্রয়োজনে নিজে ‘ভূতুড়ে’ ভোটার বাছাইয়ের কাজ করবেন বলেও জানান মমতা।উল্লেখ্য, বিধানসভায় দাঁড়িয়ে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় অনলাইন ভোটার তালিকার নামে কারসাজির অভিযোগে সরব হন।
তিনি বাংলার মানুষের জন্যও বলেন, আপনাদের সামনে আমি সমস্ত বিষয়টা জানালাম এবার পরের কাজটা আপনাদের করতে হবে।বাংলার মানুষকে বলব, আপনি দেখে নিন ভোটার লিস্টটা।না হলে এনআরসি করে সরিয়ে দেবে।ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন।মমতা বাংলার মানুষকে সতর্ক করে বলেন, ‘আমি রহস্য উন্মোচন করলাম।এবার দায়িত্ব আপনাদের।বাংলার মানুষকে বলব ভোটার লিস্ট দেখে নিন।নাহলে এনআরসি করে সরিয়ে দেবে।আপনাকে ছাঁটাই করবে।এটা হচ্ছে ইসি’র আশীর্বাদে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন।
