CBSE বোর্ডের দশম শ্রেণীতে নয়া নিয়ম, দশম শ্রেণীতে দ্বিতীয়বার বসার সুযোগ


দিন দর্পণ, ২৬ফেব্রুয়ারিঃ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে নয়া নির্দেশিকা সিবিএসসি বোর্ডের।কোন ছাত্রছাত্রী যদি দশম শ্রেণীর পরীক্ষায় এক থেকে পাঁচটি বিষয়ে পাস মার্কস না পায় তাহলে সে আবার একই বছরের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া সুযোগ পাবে।পড়ুয়াদের যাতে একটি বছর নষ্ট না হয়, তাই জাতীয় শিক্ষানীতির প্রস্তাব মেনে এমন পরিকল্পনা নিয়েছে সিবিএসই।ইতিমধ্যে খসড়াও তৈরি হয়েছে।কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, আগামী ৯ মার্চ পর্যন্ত খসড়া প্রস্তাবের ওপর মতামত জানাতে পারবে এই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সব পক্ষ।তারপরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা যাবে।

ইতিমধ্যেই প্রকাশিত খসড়ার প্রস্তাব অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে প্রথমবার পরীক্ষা নেওয়া হবে।তার ফল প্রকাশ করতে হবে ২০ এপ্রিলের মধ্যে।যে সমস্ত পড়ুয়ারা এক থেকে পাঁচটি বিষয়ে পাশ মার্কস নম্বর পাবে না, বা কম নম্বর পেয়েছে ভেবে ফের পরীক্ষায় বসতে চায়, তাদের জন্য মে মাসের শুরুতে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হবে।৩০ মে’র মধ্যে ফল প্রকাশ করতে হবে।খসড়া প্রস্তাবে এও বলা হয়েছে, দ্বিতীয় পরীক্ষার পর ছাত্রছাত্রীদের হাতে চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে।তার আগে পর্যন্ত এই রেজাল্ট ডিজি লকারে আপলোড করা থাকবে।এ খসড়া প্রকাশ্যে আসতে মিশ্র প্রতিক্রিয়া আসথে শিক্ষক মহল থেকে।একংশের মত এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীরা উপকৃত হবেন।যে সমস্ত স্টুডেন্টরা জয়েন্টে বসতে চায় সেই সমস্ত শিক্ষার্থীরা খুবই উপকৃত হবে।আবার অনেকেই বলছেন এর ফলে শিক্ষার মান অনেকটাই কমবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *