দিন দর্পণ, হায়দ্রাবাদঃ ৯৬ ঘন্টা পার এখনও পর্যন্ত তেলেঙ্গানার সুড়ঙ্গে আটকে আটজন শ্রমিক।উদ্ধারকারী দল এখনো পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়েও কোন ভাবেই সুড়ঙ্গের শেষ ৪০-৪৫ মিটার পথ পেরোতেই হিমশিম খাচ্ছেন।সেকেন্ড সেকেন্ডে বাধার সম্মুখীন হচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।বিশিষ্ট সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে, সুড়ঙ্গে শ্রমিকদের কাছাকাছি পৌঁছান গেলেও একনও পর্যন্ত ভিতর থেকে আটকে পড়া শ্রমিকদের কোনও সাড়া পাওয়া যায়নি।
গত শনিবার ১৫ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা নাগাদ তেলেঙ্গানার শ্রীসাইলাম সুড়ঙ্গের একাংশ ধসে যায়।দুর্ঘটনায় ৩০ জন আটকে পড়লেও পরে ২২জন শ্রমিক উঠে আসেন।কিন্তু ওই সুড়ঙ্গে আটকে যায় ৮জন শ্রমিক।এখনো পর্যন্ত চারদিন পার হয়ে যাওয়ার পরেও তাদের সাথে কোনো ভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।আটক শ্রমিকদের নিয়ে উদ্বেগে পরিবার।
ওই সুড়ঙ্গের ভিতরে জল এবং কাদায় সম্পূর্ণ ভরে গিয়েছে।রবিবার থেকেই এই জল কাদা বার করবার প্রক্রিয়া চলছে।কিন্তু, কাজ বার বার থমকে যাচ্ছে জল আর কাদার কারণেই।৪০ থেকে ৪৫ কিমি সুড়ঙ্গ জল কাদায় ভরে যাওয়ার সেগুলি সরিয়ে ভিতরে যাওয়াই শ্রমিকদের কাছে পৌঁছোনোই বড় চ্যালেঞ্জ।আটকে থাকা শ্রমিকদের বার করে আনতে ‘র্যাট হোল মাইনার’দের ডাক পড়েছে।সোমবারই একটি দল ঘটনাস্থলে পৌঁছোয়।মঙ্গলবার আরও একটি দল ঘটনাস্থলে যায়।উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে তাঁরাও উদ্ধারকাজে সাহায্য করছে।কিন্তু যত সময় বাড়ছে ততই উৎকণ্ঠা, উদ্বেগও বাড়ছে।
