দিন দর্পণ, হাওড়াঃ মঙ্গলবার নবান্নের সভাঘরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দীঘার জগন্নাথ মন্দির উদ্ধোধনের তারিখ স্পষ্ট করে জানিয়ে দিলেন আগামী ৩০শে এপ্রিল উদ্ধোধন করা হবে।২৯ তারিখ এক বিশেষ যোগ্যের মাধ্যমে শুরু হবে দীঘার জগন্নাথ মন্দির।তারপরই তিনি উত্তরের চা শিল্পকে আরও ভালো করতে বড় পদক্ষেপ নিলেন।
ছয়টা চা বাগান যেগুলি কিছু সমস্যার জন্য বন্ধ ছিল অর্থাৎ শ্রমিকরা পারিশ্রমিক সঠিক পাচ্ছিল না সেগুলিকে তিন বছরের জন্য লিস দিয়েছে রাজ্য সরকার।তেমনই বাগান মালিকদের সুবিধার কথাও বিবেচনা করেছেন তিনি।আগামী তিন বছরের জন্য ৬টি ধুঁকতে থাকা চা বাগান লিজে দেওয়া হচ্ছে।যাতে মালিকপক্ষ শ্রমিকদের ঠিকমতো মাইনে দিতে পারে।একইসঙ্গে চা পর্যটনে জোয়ার আনতে এবং কর্মসংস্থান গড়ে তোলার জন্য জোরাল পদক্ষেপ করেছেন মমতা।যদি তাঁরা সফলভাবে চালাতে পারেন, কর্মীদের বেতন দিতে পারে, ঠিকমতো প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি দিতে পারে তাহলে বাগানগুলি ৩০ বছরের জন্য লিজ দেওয়া হবে।
চা বাগানের পাশাপাশি আলুচাষিদের জন্যও সুখবর।নূন্যতম সহায়ক মূল্য বাড়িয়ে কুইন্ট্যাল প্রতি ৯০০ টাকা করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন সাংবাদিক বৈঠক করে ডিভিসিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ডিভিসিকে জল ছাড়তে বারণ করা হয়েছিল,কিন্তু তাও রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি।তার সঙ্গে অকাল বৃষ্টির জেরেই ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের।
