রাজ্যের চিকিৎসকদের বেতন বৃদ্ধি বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর


দিন দর্পণ, কলকাতাঃ সপ্তাহের শুরুতেই চিকিৎসকদের সাথে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের তরফে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত ‘চিকিৎসার আরেক নাম সেবা’ শীর্ষক সম্মেলনে বত্তৃতা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিলেন, চিকিৎসার আর এক অর্থ সেবা।রাজ্যের চিকিৎসা ব্যবস্থার এবং চিকিৎসকদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা ছিলেন বলেই আজ এত ভাল সব কিছু হয়েছে।

চিকিৎসকদের জন্য বৈঠকে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।রাজ্যের সরকারি চিকিৎসকদের বেতন বৃদ্ধি হল।চিকিৎসায় নতুন কাঠামোর কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।ইন্টার্ন, পিজিটি, জুনিয়র, সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ও ভাতা গড়ে ১০ থেকে ১৫ হাজার টাকা বাড়ানো হল।ইন্টার্ন, পিজিটি, হাউসস্টাফদের ভাতা বাড়ানো হল ১০ হাজার টাকা।এবং রেসিডেন্ট চিকিৎসকদের মাসিক বেতন ১৫ হাজার টাকা বাড়ানো হল।এতদিন তাঁরা পেতেন মাসে ৮৫ হাজার টাকা, এবার তা বেড়ে দাঁড়াচ্ছে ১ লক্ষ টাকা।এই বেতন বৃদ্ধির কথা শুনেই আনন্দ ও উচ্ছ্বাসে ফেটে পড়লেন চিকিৎসকরা।এরই সাথে প্রেক্ষাগৃহের পরিবেশ একেবারে সরগরম হয়ে উঠছিল।

এই বেতন বৃদ্ধির ঘোষণার পাশাপাশি চিকিৎসকদের তাঁদের কাজের কর্তব্যের কথা মাথায় রাখার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর কথায় স্পষ্ট করে বলেন, নূন্যতম ৮ ঘন্টা সরকারি পরিষেবা দিতে হবে।সেই সময়ে গাফিলতি একদমই না করার নির্দেশ দেন।আপনারা অবশ্যই প্রাইভেট প্র্যাকটিস করুন কিন্তু সরকারি পরিষেবা দেওয়ার সময় শুধুমাত্র সেই কাজেই মনযোগী হন।প্রত্যেক চিকিৎসককে সপ্তাহে ন্যূনতম ৬ দিন এবং ৪২ ঘণ্টা ডিউটি করতে হবেই।পরে আরও কড়া নির্দেশিকা দেওয়া হয়েছিল চিকিৎসকদের কর্মক্ষেত্রের ২০ কিমির বাইরে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস।পাশাপাশি ডিরেক্টর অব হেলথ সার্ভিস বা ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশনের থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নিতে হবে প্রাইভেট প্র্যাকটিসের জন্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *