ভারতীয় সেনায় যুক্ত লো লেভেল লাইট রাডার


দিন দর্পণ, ২৪শে ফেব্রুয়ারীঃ জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং পাঞ্জাব, রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি ড্রোনের হানাদারি ক্রমশ বেড়েই চলেছে।এই পরিস্থিতিতে উন্নত প্রযুক্তির সাহায্যে ড্রোন হানার মোকাবিলায় নতুন কৌশল নিতে চলেছে ভারতীয় সেনার ‘আর্মি এয়ার ডিফেন্স’ (এএডি) বাহিনী।পরিস্থিতি মোকাবিলায় এলএলএলআর (লো লেভেল লাইট রাডার) আনা হচ্ছে।এটি পাহাড় এবং জঙ্গলঘেরা এলাকায় ছ’-সাত কিলোমিটার পর্যন্ত নজরদারি চালাতে সক্ষম এলএলএলআর।খুব নিচু দিয়ে ওড়া ছোট ড্রোনকেও চিহ্নিত করতে সক্ষম এই বিশেষ রাডার।পাশাপাশি শত্রুপক্ষের ড্রোনকে ধ্বংস করার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘স্মার্ট অ্যামুনেশন’ ব্যবহারেও জোর দিচ্ছে ভারতীয় সেনা।

এডির ডিরেক্টর জেনারেল তথা ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার আধিকারিক সুমের ইভান ডি’কুনহা জানিয়েছেন, নিচু উচ্চতা দিয়ে উড়ে যাওয়া ড্রোন চিহ্নিতকরণের বিষয়টিতে গুরুত্ব দিতে চলেছেন তাঁরা।তিনি বলেন, ‘‘আমাদের বর্তমান নজরদারি ব্যবস্থায় ব্যবহৃত রাডারগুলি অক্ষম। সেই খামতি মেটাতে আমরা এলএলএলআর (লো লেভেল লাইট রাডার) আনতে চলেছি।’’ এরআগে পাকিস্তানি ড্রোনকে নিশানা করতে জ্যামার বন্দুকের ব্যবহারের উপর জোর দিয়েছে সেনা এবং বিএসএফ।লেফটেন্যান্ট জেনারেল সুমেরের ঘোযণার পরিপ্রেক্ষিতে এ বার আসতে চলেছে হাইব্রিড সিস্টেম।যার মধ্যে জ্যামার এবং ডাইরেক্টেড এনার্জি ওয়েপনস (ডিইডব্লিউ), যেমন লেজার এবং হাই পাওয়ার মাইক্রোওয়েভ (এইচপিএম)-সহ এলএলএলআর শনাক্তকরণ ব্যবস্থা রয়েছে।পাশাপাশি শত্রুপক্ষের ড্রোনকে ধ্বংস করার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘স্মার্ট অ্যামুনেশন’ ব্যবহারেও জোর দিচ্ছে ভারতীয় সেনা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *