দিন দর্পণ, কলকাতাঃ দ্বিতীয় হুগলি সেতুর উপরথেকে গঙ্গায় ঝাঁপ দিলেন বছর ৪০-এর এক যুবক।শনিবার বেলা ১১টা নাগাদ এই ঘটনাটি ঘটে।যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।ঠিক কী কারণে ওই যুবক এমন করলো তা খতিয়ে দেখা হচ্ছে।শনিবার হাওড়া থেকে কলকাতা যাওয়ার পথে সেতুর মাঝখানে স্কুটার থামিয়ে হঠাৎ রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেন বছর চল্লিশের ওই যুবক।ঠিক সেই সময় গঙ্গায় মাছ ধরছিলেন মাঝিরা।তাঁরাই ওই যুবককে উদ্ধার করেন।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রিভার ট্র্যাফিক পুলিশে।ওই যুবককে এসএসকেএমে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।
পুলিশ সূত্র খবর, ব্যক্তিটির পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা চলছে।ওই ব্যক্তি সুস্থ হওয়ার পর তাঁর বাড়িতে খবর দেওয়া হবে।দ্বিতীয় হুগলি সেতু থেকে স্কুটিটি উদ্ধার করে হেস্টিংস থানায় যাওয়া হয়েছে।ঠিক কী কারণে এই আত্মহত্যার চেষ্টা? পারিবারিক অশান্তির জেরে এই আত্মহত্যা কি না, তা তদন্ত করে দেখছে লালবাজার।
