দিন দর্পণ, কলকাতাঃ ২৭ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাস্তায় নামবে না কোনও অ্যাপ ক্যাব।ভাড়াবৃদ্ধি-সহ পরিকাঠামো উন্নয়নের দাবিতে এবার পরিষেবা বন্ধের নির্দেশ দিল বামপন্থী শ্রমিক সংগঠন সিটু পরিচালিত অ্যাপ ক্যাব সংগঠন।যে কারণে আগামী সপ্তাহে ১২ ঘণ্টার জন্য কলকাতা অ্যাপ ক্যাবের চাকা বন্ধ থাকবে, এমনই সিদ্ধান্ত নিয়েছে ওলা-উবের অপারেটার্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়ন।ভাড়াবৃদ্ধির দাবি জানিয়ে পরিষেবা বন্ধের বিষয়টি জানান সংস্থার সহ সম্পাদক সোহাগ খান।
টু পরিচালিত ওলা, উবের অপারেটার্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের তরফে সহ সম্পাদক সোহাগ খানের অভিযোগ, ‘রাজ্য সরকার আমাদের চালকদের জন্য নির্দিষ্টভাবে কোনও ভাড়া বেঁধে দিচ্ছে না।অথচ তেলের দাম যা বেড়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে পথে অ্যাপ ক্যাব নামানো কঠিন হয়ে যাচ্ছে।২০ তারিখ আমরা সবাই বৈঠকে বসেছিলাম।সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ২৭ তারিখ অফলাইন স্ট্রাইকের ডাক দিয়েছি।অর্থাৎ আমাদের তত্বাবধানে যে ওলা, উবের, ইনড্রাইভ, রাপিডো মতো অ্যাপ ক্যাবগুলিকে রাস্তায় নামাতে বারণ করেছি।ওই ১২ ঘণ্টা রাস্তায় অ্যাপ ক্যাব চলবে না।’
ভোর কিংবা গভীর রাতে প্রত্যেকটি মানুষের ভরসা এই অ্যাপক্যাব যাত্রীবাহী গাড়িগুলি।যে কোনও সময়ে যে কোনও জায়গায় যাত্রী পরিষেবার দেওয়ার জন্য সদা প্রস্তুত অ্যাপ ক্যাব।এটাই তার বিশেষ সুবিধা।কিন্তু ইদানিং অ্যাপ ক্যাব সংস্থাগুলিও অনেক সময় প্রত্যাখ্যান করে বলেও অভিযোগ।তার কারণ হিসেবে সংস্থাগুলির দাবি, সঠিক পরিকাঠামো গড়তে সরকারের সদিচ্ছার অভাবে অ্যাপ ক্যাবের পরিষেবা ধাক্কা খাচ্ছে।
